1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে সড়ক ও জনপদের রাস্তা সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ, দেবে যাওয়ার আশঙ্কায় কোটি টাকার রাস্তা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু  বেহাল সড়ক, জলাবদ্ধতায় নাজেহাল নবীনগরের সলিমগঞ্জ বাজারের ক্রেতা-ব্যবসায়ীরা ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত

শ্রীনগরে সড়ক ও জনপদের রাস্তা সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ, দেবে যাওয়ার আশঙ্কায় কোটি টাকার রাস্তা

আব্দুর রকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৭২৮ বার

সড়ক জনপদের তৈরি ঢাকা দোহার সড়কের নিচের মাটি সরিয়ে বোরিং করে ড্রেজারের পাইপ স্থাপন করেছে শ্রীনগরে একটি প্রভাবশালী মহল। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও হরিসভা সংলগ্ন সড়কটির নিচ দিয়ে এই ড্রেজারের পাইপটি নেওয়া হয়েছে। সড়ক ও জনপদের কোন ধরনের অনুমতি না নিয়ে ও সরকারি রাজস্ব ফাকি দিয়ে পেশী শক্তি ব্যবহার করে জোরপূর্বক ভাবে সরকারি রাস্তার নিচ দিয়ে বোরিং করে এই কাজটি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঢাকা-দোহার সড়কেটি দিয়ে প্রতিদিন শত শত মালবাহী ট্রাক, বাস ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার নিচ দিয়ে বোরিং করে পাইপ স্থাপন করায় উপর দিয়ে রাস্তাটি ফেটে নিচে ডেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। সড়ক ও জনপদের কর্তৃপক্ষের উদাসীনতার কারণে উপজেলার বিভিন্ন স্থানে দিনের পর দিন সরকারি জায়গা দখল ও রাস্তার নিচ দিয়ে বোরিং করে পাইপ স্থাপন করা হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়কের রাস্তার নিচদিয়ে ছিদ্র করে ড্রজার পাইপ নিয়েছেন একটি প্রভাবশালী মহলের শিপন,ফারুক,সালাউদ্দীন, রতন সাহ,শাহের ব্যাপারি, সুমন রফিক।

স্থানীয় শিপন,ফারুক ও আব্দুস সালাম বলেন, হড়িসভার পিছনদিয়ে ইটের রাস্তা কেটে ড্রেজার পাইপ নিচ্ছে। আমরা তাদের কে রাস্তা না কেটে উপর দিয়ে নিতে বলি। তারা আমাদের বলে দেখতেছি কিন্তু ড্রেজার পাইপ এমন ভাবে নিচ্ছে যে রাস্তা কাটা ছাড়া উপায় নেই।

শাহের ব্যাপারির কাছে জানতে চাইলে তিনি বলেন, এলাকার ছেলেরা এই ব্যাবসা করছে। আমি জরিতনা কে বা কারা আমারা ব্যাপারে ভুল তথ্য দিচ্ছে।

ইউপি সদস্য মোসারফ মেম্বার বলেন,এলাকাবাসী আমাকে ব্যাপারটি জানিয়েছে। আমি ড্রেজার ব্যাবসায়ী ৩ নং ওয়ার্ডের মেম্বার রতন সাহকে জানিয়ে সমাধান করবো।
এ বিষয়য়ে সড়ক ও জনপদ উপ-প্রকৌশলি সৈয়দ আলম বলেন, এই ড্রেজার পাইপ গুলী আমাদের অগোচরে রাতের অধারে স্থাপন করে থাকে। আমি এখনি ইউএনও মহোদয়কে নিয়ে ঘটনা স্থলে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net