1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ এর মৃত্যুতে শওকত মাহমুদ এর শোক প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ এর মৃত্যুতে শওকত মাহমুদ এর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৫২৫ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপদেষ্টা, গোলাপগঞ্জ – বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট রাজনীতিক, লেখক, কলামিস্ট এডভোকেট মাওলানা রশীদ আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

আজ( ২৩ আগস্ট সোমবার -) দুপুর ১১:৩০ মিনিটে সময় তিনি সিলেট শহরে উইমেন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।

এক শোকবার্তায় শওকত মাহমুদ বলেন মরহুম এডভোকেট মাওলানা রশীদ আহমদ সকলের কাছে একজন সজ্জন, বিনয়ী ও সাহসী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। আন্দোলন সংগ্রামে তাঁর নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী দল একজন দেশপ্রেমিক ও বিশ্বস্ত নেতাকে হারালো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা করতে মরহুম এডভোকেট মাওলানা রশীদ আহমদ যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে । জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলায় শক্তিশালী সংগঠনে পরিনত করতে তিনি যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীগণ তাঁর এই অবদানকে সর্বদা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net