1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ প্রথম বিশ্ব প্রেম দিবস - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আজ প্রথম বিশ্ব প্রেম দিবস

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৬ বার

‘হাজার কবিতা, বেকার সবই তা/ তার কথা কেউ বলে না, /সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।’

নচিকেতার ‘নীলাঞ্জনা’, অঞ্জনের ‘রঞ্জনা’ বা ‘ম্যারি অ্যান’ কিংবা শাহানার ‘একটা ছেলে’; সুনীলের ‘বরুণা’ কিংবা জীবনানন্দের ‘শোভনা দাশ’, আহা প্রথম প্রেম! প্রথম ভালোবাসা! যেন বুকের তোরঙ্গে যত্নে পুষে রাখা প্রীতিময় স্মৃতি কিংবা আলগোছে ভুলে যাওয়া পুরোনো অতীত।

আজ প্রথম বিশ্ব প্রেম দিবস
আগে বা পরে, সবার জীবনেই আসে প্রেম। কৈশোরে যখন মানবমনে জন্ম নেয় প্রেমের অনুভূতি, ঘোরলাগা দৃষ্টি নিয়ে সে তাকায় চারপাশে। খুঁজে ফেরে প্রেম, প্রেমের মানুষ। কারও কারও জীবনে প্রেম-ভালোবাসা বড্ড দ্রুত এসে যায়। ঝড়, বন্যা জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে নেয়। প্রথম প্রেম হতে পারে তীব্র বেদনার, ভাঙন কিংবা বিচ্ছেদের গল্প। কিন্তু সেই প্রেম মানুষকে শিখিয়েও যায় অনেক কিছু। পুরো জীবনে ছাপ ফেলে যায়। একসময় ধীরে ধীরে সেসব দুঃসহ যন্ত্রণা মুছে যায়, কেবলই বেঁচে থাকে কবেকার ফেলা আসা সেই বুক চিনচিনে মুহূর্ত।

আবার কেউ খুব যত্ন করে, কেউ বা বড় অবহেলায় প্রথম প্রেম ভুলেও যায়। বহমান জীবনে জায়গা করে নেয় নতুন মানুষ। এ জন্যই কি বলা হয়, প্রথম প্রেম বলে কিছু নেই! হুমায়ুন আজাদ তো বলেই গেছেন, ‘দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।’

সে যাক, আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম বিশ্ব প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net