1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি কারখানায় জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আনোয়ারায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি কারখানায় জরিমানা

আনোয়ারা সংবাদদাতা
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৫ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধ জাতীয় খাদ্য তৈরি করায় ৩ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী’র নেতৃত্বে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার ৬নং বারাখাইন ইউনিয়নের দক্ষিণ শোলকাটা গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের ছানা তৈরি করায় ১০ হাজার টাকা, উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের চৌমুহনী বাজারে সুইট কিং কে ৩২ হাজার এবং রুমি মিষ্টি মহলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এইসব প্রতিষ্ঠানে বিএসটিআই এর অনুমোদন নাই। ওজন পরিমাপক দিয়ে চাতরী চৌমুহনী বাজারের বিভিন্ন স্বর্ণের দোকান, মাংসের দোকান ও ফলের দোকানের ওজন যন্ত্রে কোন কারচুপি আছে কিনা যাচাই করেন তিনি। অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন,নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net