1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালিয়াকৈরে মাদক সেবনে বাধা দেওয়ায় পিটিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

কালিয়াকৈরে মাদক সেবনে বাধা দেওয়ায় পিটিয়ে হত্যা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৮ বার

মাদক সেবনে বাধা দেওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মিনহাজ উদ্দিন (৫২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেওয়াইর বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন উপজেলার বাহাদুরপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

স্হানীয়রা জানায়, কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে হোটেল খুলে ব্যবসা করে আসছেন মিনহাজ উদ্দিন। শনিবার দুপুরে দেওয়ার বাজারস্থ তার হোটেলে এসে মাদক সেবনের জন্য দিয়াশলাই চায় স্থানীয় মাদকাসক্ত দুই যুবক তুহিন ও রিপন। পরে মিনহাজ উদ্দিন দিয়াশলাই দিতে অস্বীকৃতি জানায় এবং ওই দুই যুবককে মাদক সেবন করতে নিষেধ করে।

এতে মাদকাসক্ত ওই দুই যুবক ক্ষিপ্ত হয়ে মিনহাজ উদ্দিনকে এলোপাতাড়ি মারপিট করে। ফলে বৃদ্ধ মিনহাজ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বৃদ্ধ মিনহাজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net