1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুলছে বিদ্যালয়, চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

খুলছে বিদ্যালয়, চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৪ বার

দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এতে স্বস্তির নিশ্বাস ফেলছেন সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। এদিকে বিদ্যালয় খোলার আগমূহুর্তে প্রতিটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পরিষ্কার পরিচ্ছন্নের কার্যক্রম চলছে

এরই অংশ হিসেবে বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে তিতাস উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশনে দেখা যায়, শ্রেণিকক্ষের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। শ্রেণিকক্ষের বেঞ্চ এবং কক্ষের দেয়ালে জমে থাকা মাকড়াসার জাল অপসারণ করা হচ্ছে। বাহিরে বিদ্যালয়ের মাঠ পরিস্কার করা হচ্ছে।

এদিকে দীর্ঘদিন পর বিদ্যালয় খোলার খবরে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। মাছিমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আখিনুর আক্তার বৃষ্টি জানান, আগামী ১২ সেপ্টেম্বর আমাদের স্কুল খুলবে। আমরা খুব খুশি যে অনেকদিন পরে আবার স্কুলে আসতে পারব। ক্লাস করতে পারব, আমাদের পড়ালেখাও ভালো হবে। স্কুল খুলে দেওয়াতে আমাদের অনেক ভালো লাগছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী জানান, গত ৩ সেপ্টেম্বর চাঁদপুরে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আগামী ১২ সেপ্টেম্বর সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার পর আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয় খোলার ব্যাপারে বিভিন্ন নির্দেশনা পেয়েছি। খোলার আগ মুহূর্তে আমরা শ্রেণিক্ষক পরিষ্কার পরিচ্ছন্ন করছি। যেনো শিক্ষার্থীরা সুন্দর ও আনন্দঘন পরিবেশ শ্রেনী কক্ষে ক্লাস করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net