ঢাকা   ০৭:২৮:৫৬ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গুইমারা উপজেলার ৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৯ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সারা দেশের ন্যায় স্কুল কলেজ ও মাদ্রাসা খোলার প্রস্তুতি চলছে পুরোদমে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাধীন সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও স্যানিটাইজার ও বক্স হাইজিন বিতরণ করা হয়েছে।
৯ সেপ্টম্বর বৃহস্পতি বার গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৫৮ টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয়ে ৩৯,০০০ মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়াও স্কুলের ছাত্রীদের জন্য ২০ বক্স হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। এসব সামগ্রী বিতরণ করেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা। উপস্থিত ছিলেন গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মাস্ক ও স্যানিটাইজার বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার সকল শিক্ষকদের বলেন দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিযেছে সরকার। যেহেতু করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি তাই সকল ছাত্র ছাত্রীদের প্রতি যন্তবান হয়ে তাদের সকলকে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি