1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জুম ভারচুয়াল মডেল মেডিসিন শপ ট্রেনিং-এর প্রথম ব্যাচের সফল সমাপ্তি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

জুম ভারচুয়াল মডেল মেডিসিন শপ ট্রেনিং-এর প্রথম ব্যাচের সফল সমাপ্তি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৭ বার

ফার্মাসী কাউন্সিল অফ বাংলাদেশ (পি.সি.বি) এবং ম্যানেজমেন্ট সাইন্সেস ফর হেল্থ (এম.এস.এইচ) এর যৌথ আয়োজনে চাঁদপুর জেলায় মডেল মেডিসিনশপ স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে ।
এ কার্যক্রমের অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর, ২০২১ প্রথম ব্যাচের ১২ দিনের ট্রেনিং সফল ভাবে সমাপ্ত হয়েছে।

চাঁদপুর জেলার ৩৫ জন গ্রেড সি-ফার্মেসী টেকনিশিয়ানের উপস্থিতিতে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন এম.এস.এইচ এর মো: রূহুল্লাহ সিদ্দিকী (বিএইচবি প্রকল্প)। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর অর্থায়ন করছে ব্রিটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। মো: রূহুল্লাহ সিদ্দিকীর স্বপ্ন এই ট্রেনিং প্রগ্রামটি একটি মডেল ট্রেনিং হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করছেন।

এই ট্রেনিং প্রগ্রামে উপস্থিত ছিলেন প্রজেক্ট টিম লিডার মো: নূরুজ্জামান (এম.এস.এইচ) এবং সম্মানিত রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন মো: সিরাজ উদ্দিন (ড্রাগ সুপার, সুনামগঞ্জ)। ১২তম দিনে আলোচ্য বিষয় ছিল, গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট,ডিপ্লোমা-ফার্মাসিষ্ট,ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা। ওষুধ সঠিকভাবে ডিসপেন্সিং অর্থ শুধুমাত্র রোগী বা গ্রাহককে ওষুধ দেয়া নয়।

ওষুধ ডিসপেন্সিং মূলত স্বাস্থ্যসেবা প্রদানের সর্বশেষ ধাপ যেখানে রোগী,গ্রাহক সেবাদানকারী ডিসপেন্সারের সাথে মূখোমুখি হন। এখান থেকে একজন ডিসপেনসার সঠিক রোগীদের, সঠিক ওষুধ, সঠিক মাত্রায়, সঠিক পরিমাণে, সঠিক মোড়কে প্রদান করে। ডিসপেন্সিং এর উপর অনেকসময় রোগীর বা গ্রাহকের চিকিৎসার ফলাফল নির্ভর করে। অর্থাৎ রোগী ভাল হবে কিনা বা কত দ্রুত ভাল হবে তা সঠিক ডিসপেন্সিং এর উপর নির্ভর করে।

ট্রেনিং কার্যক্রমের ধারাবাহিক অংশহিসেবে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ ৩৫ জন প্রশিক্ষনার্থীর উপস্থিতিতে ২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার থেকে শুরু হয়ে ১০ অক্টোবর ২০২১, রবিবার পর্যন্ত একটানা ১২ দিন (শুক্রবার ব্যাতিত) চলবে।প্রশিক্ষণ কার্যক্রম প্রতিদিন দুপুর আড়ায়টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net