1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে অসহায় সুফিয়াকে ঘর নির্মাণ করে দিচ্ছেন যুবলীগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

তিতাসে অসহায় সুফিয়াকে ঘর নির্মাণ করে দিচ্ছেন যুবলীগ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১০ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ও কুমিল্লা-২ সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এমপি’র পরামর্শক্রমে তিতাস উপজেলার রাজাপুর গ্রামের অসহায় সুফিয়াকে ঘর নির্মাণ করে দিচ্ছেন কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা যুবলীগ। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু ও তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ উদ্যোগে ঘরটি নির্মাণ করা হচ্ছে। টিনশেড এ বিল্ডিংটি নির্মাণে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হবে বলে জানা গেছে।

শনিবার সকালে ঘরটি নির্মাণ কাজ পরিদর্শনে যান কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু ও তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদসহ যুবলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অসহায় সুফিয়া জানান, আমার ৪ ছেলে মেয়ে তার মধ্যে ২ ছেলে ও ২ মেয়ে তারা সবাই প্রতিবন্ধী এবং আমার বৃদ্ধ স্বামী অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে ঘরে বসা। আয় রোজকার করার মতো কোন লোক নাই, অভাবের সংসার চলছে কোনমতে। ভাংগা চুরা ঘর নির্মাণ করে ছেলে মেয়েদের নিয়ে এতদিন বসবাস করে করছেন। অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন। এমন অবস্থায় অসহায় সুফিয়া ও এলাকাবাসীর আবদারে একটি টিনশেড বিল্ডিং করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সে প্রতিশ্রুতি মোতাবেক ঘরটির নির্মাণ কাজ শুরু করেন কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা যুবলীগ।

এদিকে ঘরটি পেয়ে সুফিয়া আবেগে কেঁদে ফেলেন এবং সাহয্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য যুবলীগকে কৃতজ্ঞতা জানান।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে নিবেদিতভাবে কাজ করার চেষ্টা করছি। কুমিল্লা উত্তর জেলা যুবলীগ সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছে।

তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র ও গৃহহীনদের গৃহনির্মাণ করে দিচ্ছেন। আমরাও কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা যুবলীগ সরকারের পাশাপাশি নিজেদের সামর্থমতো গৃহহীনদের ঘর নির্মাণ করে দিতে চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net