1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

তিতাসে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৭ বার

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামের মোঃ হোসেন মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মজিদপুর গ্রামের মোঃ রফিক মিয়া পাঠানের বাড়িতে।

এমন অভিযোগ তুলে মোঃ রফিক মিয়া পাঠান বলেন, উপজেলার মজিদপুর মৌজার জে.এল নং ৮৩, বিএস খতিয়ান নং ৫১৮, ৯৪৬ ও ৬৬৫, সাবেক দাগ ৬৯৩ হালে ১১৬৫ দাগে ৪শতক বাড়ি, ৬৮৯ হালে ১১৬৪ দাগে ৪শতক বাড়ি, ৬৮৬ হালে ১১৫৮ দাগে ২শতক ডোবা ও ৬৮৮ হালে ১১৬০ দাগে ২ শতক ডোবা মৃত শিরিজ চন্দ্র সাহার ছেলে দীপক চন্দ্র সাহা, সুভাষ চন্দ্র সাহা, শ্যামল কুমার সাহা এবং মৃত হারবাল সাহার ছেলে শান্তি রঞ্জন ও কালু লাল থেকে মোট ১৬শতাক জায়গা ১৯৯৫ সালে সাব কবলা দলিল মূলে মালিক হইয়া প্রায় ২৬ বছর যাবৎ ভোগ দখল করে আসছি।

হঠাৎ করে একই গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে মোঃ হোসেন মিয়া (৫৫) ২০১৪ সালে ১০ শতাংশের একটি জাল দলিল করে বছর খানে পূর্বে জোরপূর্বক ওই ক্রয়কৃত সম্পত্তির মধ্যে সীমানা নির্ধারন করে পিলার গাড়ে। এতে আমরা বাধা দিলে এবং ঘর তুলতে গেলে হোসেন গংরা আমাকে ও আমার ছেলেদের মারধর করে। এছাড়াও তিনি আরো বলেন এই জায়গা বিষয়ে এলাকায় এবং থানায় কয়েক বার বিচার সালিশ বসলে বিচারকরা দুই পক্ষের কাগজ পত্র দেখে আমাদের পক্ষে রায় দিলে হোসেন তা মানে না। এবিষয়ে কুমিল্লা কোর্টে একটি মামলা করেছি। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

এদিকে অভিযুক্ত হোসেন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন জাল দলিল করি নাই, আমি সিএস ও আরএস সূত্রে মালিকানাদের ওয়ারিশ মৃত বিশ্বম্বর সাহার ছেলে কমল সাহ থেকে ৩ সেপ্টেম্বর ২০১৪ইং তারিখে ১০ শতাংশ সাব কবলা দলিল করে উক্ত জায়গা দখল করেছি। কোন জোরপূর্বক জায়গা দখল করি নাই। এনিয়ে কুমিল্লা কোর্টে একটি মামলা করেছি। আদালত যেটা রায় দিবে আমি সে রায় মেনে নিবো।

এবিষয়ে মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কমল সাহা পিতা মৃত বিশ্বম্বর সাহা মসজিদপুর গ্রামের বাসিন্দা না এবং এই নামে কোন ব্যক্তি অত্র গ্রামে নাই।

তিতাস থানার এসআই মধুসূদন বলেন, উভয় আদালতে মামলা করেছে ঐ মামলার তদন্ত প্রাপ্ত হয়ে আমি রফিক পাঠান ও হোসেনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ পাঠিয়েছি। তদন্ত শেষ হলে আদালতে প্রতিবেদন পাঠাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net