1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় রাউজানে ফুল দিয়ে বরণ শিক্ষার্থীদের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় রাউজানে ফুল দিয়ে বরণ শিক্ষার্থীদের

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৯ বার

দীর্ঘ দেড় বছর পর রাউজানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষক শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস ফিরে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথমদিনে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত স্কুল-কলেজ-মাদ্রাসা গুলো।সকাল নয়টার আগে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের জন্য অপেক্ষায় ছিলেন ফুল হাতে। কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্থায়ী চেয়ারম্যান, ছাত্রলীগের নেতাকর্মী, স্কুল, কলেজ পরিচালনা কমিটির দায়িত্বশীলরাও। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, রাউজান ইউনিয়নের আওতাধীন মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ, আর্যমৈত্রীয় ইন্সটিউশন ও মোহাম্মদপুর মুহিউল আলম মাদ্রাসায় শিক্ষার্থীদের বরণ করতে ফুল হাতে দাঁড়িয়েছিলেন প্রতিষ্ঠান সমূহের শিক্ষকদের সাথে স্থানীয় চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজে শিক্ষক- শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে মতবিনিময় করেন স্থানীয় চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি বিএম জসিম উদ্দিন হিরু। রাউজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইমনের সাঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম মাসুদুল আলম, রাউজান ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাবেক ইউপি সদস্য নুর হোসেন দুলাল, ইউপি সদস্য প্রবেশ বড়ুয়া, মোঃ এখতিয়ার উদ্দিন, রাউজান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দীন, রাউজান ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিম উদ্দীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাফিন, এমবি নিউজের রির্পোটার কামরুল মোস্তাফা, নয়ন, খোরশেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্বেবৃন্দ ও শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net