ঢাকা   ০৫:০৮:৫৪ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

নঈম নিজাম-মিলনসহ ১১ সাংবাদিকের মামলা প্রত্যাহারের দাবিতে মিরপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭০ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম – কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ও সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানী মিরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের আয়োজনে এ মানববন্ধন করা হয়। গত ১৮ আগস্ট বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজটোয়েন্টি ফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।

জিয়া এরশাদের সেই বিচ্ছু শামসু এখন, ২৬০০ ডোজ টিকা চুরি করেও ধরাছোঁয়ার বাইরে হুইপ সামশুল, টাইপ মেশিন চোর থেকে সংসদের হুইপ ‘বিচ্ছু শামসু’ শিরোনামে সংবাদ প্রকাশের ঘটনায় চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরী সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এ মামলা করেন।

মানববন্ধনে মিরপুরে বসবাসরত সকল সাংবাদিকদের সাথে একাত্তা পোষণ করে যোগদান করেন মিরপুর প্রেসক্লাব সহ বিভিন্ন প্রেসক্লাবের সদস্য এবং সাংবাদিকগণ।

দৈনিক বাংলাদেশ সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রকাশক বাহাউদ্দীন তালুকদার বলেন, যতদিন সাংবাদিকদের বিরুদ্ধে এসব মিথ্যা চক্রান্ত মূলক মামলা প্রত্যাহার না করা হবে ততদিন আমাদের আন্দোলন চলবে।

সিনিয়র সাংবাদিক মিজান মোল্ল্যা বলেন, সাংবাদিকতা পেশাটা ঝুঁকিপূর্ণ পেশা, ঝুঁকির কথা জেনেই এই পেশায় আশা। হামলা মামলা হলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন, মামলার কারণে জেলে গেলে নিজে ভেবে নিবেন আপনি এখন কিছুদিনের জন্য রেষ্টে আছেন। যারা মামলা হামলাকে ভয় পান তাদের সাংবাদিকতা পেশাই না আসায় ভালো।

সিনিয়র সাংবাদিক এস এম জহিরুল ইসলাম
বলেন, আমাদের মাঝে মতের মিল অমিল থাকতেই পারে কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে হামলা মামলা হলে সম্মলিতভাবে প্রতিবাদ করে তাদের রুখতে হবে। বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরী কর্তৃক দ্বায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ভুঁইয়া কামরুল হাসান সোহাগ, সকালের সময়ের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান সাজু ও ফটো সাংবাদিক এস এম আর শহীদ, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার এনামুল হক ইমন, নতুন বার্তার বিশেষ প্রতিবেদন মনিরুজ্জামান মনি, সাংবাদিক সোহাগ হাসান, আসিফ আহমেদ প্রান্ত, মুভি বাংলা টিভির স্টাফ রিপোর্টার রাজু আহমেদ ও স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম বাবু, সিএন বাংলার সম্পাদক এস এম ইমন, জাগোকন্ঠর প্রকাশক মোঃ মুবিন, সাংবাদিক এস এম জীবন, নির্যাতিত নিউজ বিডির সম্পাদক ও প্রকাশক মর্তুজা পাপ্পু, শহিদুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার শাহারিয়ার মাসুম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি ম চঞ্চল মাহমুদ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি