1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রজন্ম মীরসরাইয়ে উদ্যোগে ৩০ নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

প্রজন্ম মীরসরাইয়ে উদ্যোগে ৩০ নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণ

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৮ বার

স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মীরসরাইয়ে উদ্যোগে ৩০ জন নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রজন্ম মীরসরাই’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম খায়রুল মোস্তফা এবং পৃষ্টপোষক রুহি মোস্তফার উদ্যোগে সেচ্ছাসেবী সংস্থা প্রজন্ম মীরসরাই এর সহযোগীতায় রোটারী ক্লাব অব চিটাগং আগ্রাবাদ ও ইনারহুইল ক্লাব অব আগ্রাবাদ এর অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রজন্ম মীরসরাই’র সভাপতি নুপুর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
সংগঠনের সাধারন সম্পাদক ইমাম হোসেন ও যুগ্ম সম্পাদক রহিম উদ্দিন এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, পৃষ্টপোষক রাশেদা আক্তার মুন্নি, রোটারিয়ান শফিউল আলম, মীরসরাই থানার ওসি মজিবুর রহমান, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মীরসরাই সদর ইউনিয়নের এমরান উদ্দিন, সংগঠনের নির্বাহী পরিচালক ইউনুছ নূরী, পরিচালক মন্জুরুল ইসলাম রায়হান, পরিচালক তানভীর হোসেন চৌধুরী তপু, নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আসাদ, মো. মহসিন, রাহুল দাশ, জুয়েল দাশ, শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক সাজিদ নকিব, আসিফ, হৃদয়, ইমাম, শরীফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net