ঢাকা   ০৫:৩১:৫৬ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

বইয়ের ভেতর বিদেশি পিস্তল, যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বইয়ের ভেতরে বিশেষ কায়দায় রাখা বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরেরদিকে অভিযান চালিয়ে পিয়াস চৌধুরী (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দুপুর ২টারদিকে তাকে কারাগারে পাঠানো হয়। পিয়াস চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মালাই এলাকার আব্দুল কাদেরের ছেলে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরররাত ৩ টারদিকে একদল পুলিশ উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় ফারুক গাজীর বাড়ির ভাড়াটিয়া পিয়াস চৌধুরীর রুমে অভিযান চালায়। এ সময় তার কক্ষে থাকা বইয়ের ভেতর থেকে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, পিস্তলের মাপে একটি মোটা বই কেঁটে তার ভেতরে ম্যাগজিনসহ পিস্তলটি রাখা ছিল। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি