1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরিশালের গৌরনদীতে দুই মাস আগের ইউপি নির্বাচনের ব্যালট পেপার উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

বরিশালের গৌরনদীতে দুই মাস আগের ইউপি নির্বাচনের ব্যালট পেপার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ বার

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা বড় দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ খান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার স্কুলে পাঠদান শুরু করা হয়। দুপুরে বিশেষ প্রয়োজনে কিছু কাগজপত্র খুঁজতে গিয়ে বিদ্যালয়ের স্টিলের আলমারি খোলা হয়। এ সময় আলমারির ভেতরে ইউপি নির্বাচনের কিছু ব্যালট পেপার ও দুই শ ব্যালটের মুড়ি পাওয়া যায়।

আবদুল লতিফ খান বলেন, গত ২১ জুন অনুষ্ঠিত বার্থী ইউপি নির্বাচনে এই স্কুল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে নির্বাচনের আগের দিন আলমারির চাবি বুঝিয়ে দেওয়া হয়েছিল। প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ সম্পন্ন করে চাবি হস্তান্তর করে চলে যান। কিন্তু করোনার কারণে স্কুল বন্ধ থাকায় এত দিন আলমারি খোলা হয়নি। স্কুল খোলার পরে এসব ব্যালট ও ব্যালটের মুড়ি পাওয়া গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যবস্থাপনা কমিটির সভাপতি, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসকে জানানো হয়েছে।

বার্থী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী খায়রুল আহসান অভিযোগ করেন, ‘বিগত নির্বাচনে ব্যাপক দুর্নীতি করে আমাকে পরাজিত করার অভিযোগ করেছিলাম। কিন্তু প্রশাসন তা আমলে নেয়নি। এখন স্কুলের আলমারি থেকে ব্যালট পেপার ও পেপারের মুড়ি পাওয়ায় নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি পরিষ্কার হলো।’

খায়রুল আহসান অভিযোগ বলেন, ‘ইউনিয়নে নির্বাচনের দায়িত্ব পালন করা রিটার্নিং কর্মকর্তা ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তার যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই দুই শ ব্যালটের ভোট কারচুপি করে গোপনে বাক্সে ঢুকিয়ে আমার প্রতিপক্ষ সোবাহান হাওলাদারকে বিজয়ী করা হয়।’

পরাজিত সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শিপ্রা রানী অভিযোগ করেন, ‘অনিয়ম ও দুর্নীতি করে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহানাজ বেগমকে নির্বাচিত করা হয়েছে।’ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তিনি।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আলমারিতে পাওয়া ব্যালট ও মুড়ির সঙ্গে আমার দায়িত্ব পালনের কোনো সম্পৃক্ততা নেই।’

রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে বিষয়টি পরিষ্কার হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ‘ব্যালট ও দুই শ ব্যালটের মুড়ি পাওয়ার বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net