1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশিষ্ট আলেমেদীন মুফতি কাজী ইব্রাহিম আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

বিশিষ্ট আলেমেদীন মুফতি কাজী ইব্রাহিম আটক

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৬ বার

ধর্মীয় ওয়াজ-অনুষ্ঠানে নানা ধরনের বক্তব্য দিয়ে আলোচিত মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহিমকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঠিক কী কারণে তাকে ডিবি আটক করেছে জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

ডিবির একটি সূত্র বলছে, মুফতি ইব্রাহিম তার ওয়াজে এমন সব বক্তব্য দিয়েছেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা ও বিতর্ক হচ্ছে। এই বক্তা এমন বক্তব্যও দিয়েছেন যে, ‘করোনাভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে।’ যদিও মুফতি ইব্রাহিম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তার বক্তব্যের সমর্থনে নানা যুক্তি দিয়েছেন।

তার সেসব বক্তব্য ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে এসে মুফতি ইব্রাহিম অভিযোগ করেন, তার বাসা ‘র’ এর এজেন্ট ‘গুণ্ডা ডিবি পুলিশ’ ঘেরাও করেছে। তিনি ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net