1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"ভারতে বৃষ্টির আশায় দেবতার সন্তুষ্টিতে নারীদের উলঙ্গ শোভাযাত্রা" - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

“ভারতে বৃষ্টির আশায় দেবতার সন্তুষ্টিতে নারীদের উলঙ্গ শোভাযাত্রা”

আনন্দবাজার থেকে
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০২ বার

ভারতে অনাবৃষ্টি চলছে চাই বৃষ্টি। এ জন্য অন্তত ছ’জন কিশোরীকে নগ্ন করে গ্রামে ঘোরালেন গ্রামবাসীরা। তাঁদের বিশ্বাস, এর জেরে বৃষ্টির দেবতা সন্তুষ্ট হবেন। এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলার বানিয়া গ্রামে। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর)। ইতিমধ্যেই দামোর জেলা প্রশাসনের কাছ থেকে এ সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে।

দামোর পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানিয়েছেন, বৃষ্টির আশায় স্থানীয় রীতি হিসাবে কয়েক জন কিশোরীকে নগ্ন করে ঘোরানোর খবর পুলিশের কাছে এসেছে। ঘটনাটি ঘটেছে রবিবার। তিনি বলেছেন, ‘‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জোর করে ওই কিশোরীদের নগ্ন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’ তিনি আরও জানিয়েছেন, স্থানীয়দের মধ্যে বৃষ্টি নিয়ে কিছু ধর্মীয় বিশ্বাস রয়েছে। এই বিশ্বাস অনুযায়ী, কমবয়সী মেয়েদের নগ্ন করে ঘোরানো হয়। বড়রা ভজন গাইতে গাইতে তাঁদের সঙ্গে ঘোরেন। তাঁরা মনে করেন, এতেই সন্তুষ্ট হবেন বৃষ্টির দেবতা।

হাফ ডজন বালিকা নগ্ন হয়ে হাঁটছে। তার পাশে ভজন গাইছেন এক দল মহিলা। দামোর জেলাশাসক এস কৃষ্ণ চৈতন্য শিশু কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার কথাও স্বীকার করেছেন। তিনি বলেছেন, ওই মেয়েদের বাড়ির লোকও এই ঘটনার সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে সেখানকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net