1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা মীরসরাইয়ে আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন

ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা মীরসরাইয়ে আটক

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৭ বার

ভাসানচর পালিয়ে আসা ৯ রোহিঙ্গাকে আটক করে মীরসরাই থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাহেরখালী সমুদ্র উপকূলীয় এলাকা খেয়ারহাট থেকে ৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলো মো. নয়ন (২২), মো. আনিছ (১৪), ফাতেমা (৬০), হুমাইরা (৩০), রজিনা আক্তার (১৯), একরাম (০৬), জিহাদুল ইসলাম (০৩), ইয়াসিন (০১), আজিজা বিবি (১৮)।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গারা সাগর পথে ট্রলারে করে ভাসান চর থেকে মীরসরাই সমুদ্র উপকূলীয় এলাকা ঢুকে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মীরসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা ভাসানচর থেকে কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলো বলে জানা গেছে।
এর আগে গত ৩০ মে থেকে ০৯ সেপ্টেম্বর পর্যন্ত ৭১ জন মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) দালাল চক্রের মাধ্যমে নোয়াখালীর ভাচানচর থেকে সাগরপথে মিরসরাইয়ে পালিয়ে আসে। তাদের সবাইকে আটক করে মীরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net