ঢাকা   ০১:৩৩:১০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মোটরসাইকেল উপহার পাচ্ছেন সেই পাঠাওচালক

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর বাড্ডায় মোটরসাইকেল পুড়িয়ে আলোচনায় আসা পাঠাওচালক শওকত আলীকে একটি মোটরসাইকেল উপহার দিতে ইচ্ছা পোষণ করেছেন চট্টগ্রামের প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন। ওই প্রকৌশলী চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নাসির উদ্দিন নিজেই।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে সরকারের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন আলোচিত পাঠাওচালক শওকতের জন্য একটি বাইক কিনে দিতে আহ্বান করেন। আমি পোস্টটি দেখার সঙ্গে সঙ্গে কমেন্ট করে বাইক উপহারের ঘোষণা দিই। শওকত চাইলে যেকোনো সময় আমার কাছ থেকে বাইকটি নিয়ে যেতে পারবেন।

তিনি আরও বলেন, মোটরসাইকেলটি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হবে। বর্তমানে গাড়িটি ফাউন্ডেশন কার্যালয়ে রয়েছে। কয়েক মাস আগে এটি ধারে হাসনা প্রজেক্টে উপযুক্ত ব্যক্তিকে দেওয়ার জন্য কেনা হয়েছিল। তাকে গাড়িটি দিতে পারলে আমি খুব খুশি হবো এবং তার পক্ষ থেকে আমি ধার পরিশোধ করবো।

এর আগে, সোমবার সকাল পৌনে ১০টার দিকে বাড্ডা লিংক রোড এলাকায় জনতা ইন্স্যুরেন্সের সামনে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন শওকত। গত সপ্তাহে ট্রাফিক পুলিশ একটি মামলা দেওয়ার পর সোমবার আবারও মামলা দিতে চাইলে ক্ষোভ থেকে এ কাজ করেছেন বলে জানান।

এদিকে, এ ঘটনার পর সড়কে ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ ছয় দাবিতে মঙ্গলবার সারাদেশে কর্মবিরতির ডাক দিয়েছে অ্যাপ-বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি