1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাসান আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানের নতুন সরকার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

হাসান আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানের নতুন সরকার

আন্তর্জাতিক ডেস্ক |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬১ বার

১৯৯৯ সালের ২৫ আগস্ট পাকিস্তানের রাওয়ালাপিন্ডি বিমান ঘাঁটিতে তৎকালীন আফগান উপপররাষ্ট্র মন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তিনি আফগানিস্তানের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এতদিন বিশ্ব মিডিয়াজুড়ে আফগানিস্তানের পরবর্তী সরকার প্রধান হিসেবে মোল্লা আব্দুল গনি বারাদারের নাম ওঠে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত কাবুলে অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে পরবর্তী তালেবান সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।
প্রধানমন্ত্রী মোল্লা মোহম্মদ হাসান আখুন্দ তালেবানের সিদ্ধান্ত নির্ধারণকারী বিভাগ ‘রেবারি শুরা’র প্রধান।
তিনি গতবার তালেবান শাসিত আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বর্তমানে জাতিসংঘের কালো তালিকাভুক্ত। যদিও জাতিসংঘের জঙ্গি তালিকায় তার নাম রয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের।
আর নতুন সরকারের উপপ্রধান হিসেবে স্থান পেয়েছেন তালেবানের আলোচিত নেতা আব্দুল গনি বারাদার।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তালেবানের প্রধান জাবিউল্লাহ মুজাহিদ।
জবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকারের অপেক্ষায় রয়েছে।

কে কোন মন্ত্রণালয় পেলেন…….

নতুন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি।
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তার ডেপুটি হিসেবে থাকবেন মোল্লা আবদুল সালাম হানাফি।
পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আমির খান মুত্তাকি। উপপররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আবাস স্টানিকজাই।
আফগানিস্তানের এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হেদায়েতুল্লাহ বাদরী।
এছাড়া আফগানিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন মৌলভী ক্বারী ফাসিউদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net