ঢাকা   ০৩:০৫:১২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

১৭০ কিলোমিটার বেগে চীনের দিকে যাচ্ছে টাইফুন চানথু

আন্তর্জাতিক ডেস্ক |
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চীনের সাংহাইয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন চানথু। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় ফ্লাইট, স্কুল, সাবওয়ে এবং ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বলা হয়েছে, টাইফুনের কেন্দ্রে বাতাসের গতি এখন ১৭০ কিলোমিটারেরও বেশি। ঝড়টি গতি হারিয়ে সুপার টাইফুন থেকে গতি হারিয়ে শক্তিশালী টাইফুনে রূপান্তরিত হয়েছে। এটি আরো দুর্বল হবে বলে আশা করছে সাংহাই কর্তৃপক্ষ।

সাংহাইয়ের কাছে ঝেজিয়াং প্রদেশে জরুরি সাড়াদানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েকটি শহরে ফ্লাইট বাতিল ও স্কুল বন্ধ করা হয়েছে। প্রদেশটির নয়টি জেলায় হঠাৎ বন্যার আশঙ্কায় রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ। সাংহাইয়ের পর চীনের দ্বিতীয় বৃহত্তম কনটেইনার পরিবহন কেন্দ্র নিংবো বন্দর রবিবার দুপুর থেকে কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

সূত্র ; দৈনিক ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি