ঢাকা   ০১:১৪:৫৪ এএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

বদরুল হক; চট্টগ্রাম |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মোঃ ফোরকান নামের (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। জানা যায়,নিহত ফোরকান স্থানীয় বদিউল আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানায়, সকালে খেলতে গিয়ে পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায় ফোরকান। পরে পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এই বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাইমুনা তাসনিম জানায়, দুপুর সাড়ে ২ টার দিকে রায়পুর থেকে শিশুটিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু ঘটেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি