ঢাকা   ০৫:২২:৫১ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে নবনির্মিত শিশু একাডেমি কমপ্লেক্স ভবন উদ্বোধন

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা(এমপি) খাগড়াছড়িতে নবনির্মিত জেলা শিশু একাডেমি কমপ্লেক্স ভবন উদ্বোধন করেছেন।

বুধবার(১৫ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি গণপূর্ত অধিদপ্তরের প্রায় ১৩কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি মিলনায়তনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক(গ্রেড- ১) রাম চন্দ্র দাস, জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক জ্যোতি লাল কুরী।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেন, নারী ও শিশুর সুরক্ষায় বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, সামাজিক নিরাপত্তা ও পণ্য বিপণন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে।

সকল বিভাগ, জেলা ও উপজেলায় বহুমুখী কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করা , বাল্য বিবাহ প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টি করা এবং নারী ও শিশুর সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, জেলা মহিলা আওযামীলীগ নেত্রী, যুব মহিলালীগ নেত্রীসহ সফল নারী উদ্যোক্তা, সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত চিলেন।

পরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি দুটি সমিতিকে আর্থিক অনুদানের চেক ও অসহায় দু:স্থ মহিলাকে খাদ্যশস্য সাহায্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি