1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গনতন্ত্র ও সংবিধান রক্ষায় প্রয়োজন জাতীয় ঐক্য : গোলাম মোর্ত্তজা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

গনতন্ত্র ও সংবিধান রক্ষায় প্রয়োজন জাতীয় ঐক্য : গোলাম মোর্ত্তজা

৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী

অলিদ তালুকদার, নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৩ বার

গনতন্ত্র ও সংবিধান রক্ষায় এই মুহুর্তে প্রয়োজন জাতীয় ঐক্য মন্তব্য করে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, দেশের মানুষের মৌলিক অধিকারের অন্যতম বিষয় গণতান্ত্রিক অধিকার আজ প্রশ্নবিদ্ধ। দেশের ভোটব্যবস্থার উপর জনগন আস্থা হারিয়েছে। ফলে এখন আর জনগনগন ভোট কেন্দ্রেও যেতে চায় না। এই অবস্থা চলতে থাকলে অশুভ ও অগণতান্ত্রিক শক্তির উত্থান হতে পারে। তাই গনতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) নয়াফল্টনের আনোয়ার জাহিদ মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ পদে পদে অবহেলিত হচ্ছে। গণতন্ত্র চর্চার সুষ্ঠু স্বরূপটি প্রকৃতপক্ষে মূর্ত হয়ে ওঠে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে। সেই অধিকার খর্ব হওয়ার অর্থ হচ্ছে, সংবিধানের ব্যত্যয় ঘটানো। সে দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরই বর্তাবে।

তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সরকারকে অবশ্যই উন্নয়নের সুফলের সমবণ্টন নিশ্চিত করার পাশাপাশি নির্ভেজাল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে উন্নয়ন পূর্ণতা পাবে না।

এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ গণ সংস্কৃতি দল-বাগসদ সভাপতি শামস আল মামুন (চাষী মামুন), গণতান্ত্রিক ঐক্যের আহবায়ক রফিকুল ইসলাম, এনডিপির ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, দপ্তর সম্পাদক আর কে রিপন, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুর রহিম জাহিদ, মো. জোবায়েরুল ইসলাম জীবন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net