1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘাসফুল এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

ঘাসফুল এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

জেসমিন বাপ্পি, চট্টগ্রাম |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ বার

আজ ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় ঘাসফুল শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের জন্য ম্যারিকো বাংলাদেশ লিমিটেড’র সৌজন্যে প্রাপ্ত পাঁচ হাজার পিছ মেডিক্যার সেইফ লাইফ হ্যান্ড স্যানিটাইজার সংস্থার পক্ষ থেকে গ্রহণ করেন ঘাসফুল পরাণ রহমান স্কুলের অধ্যক্ষ হুমায়রা কবির চৌধুরী। মেডিক্যার সেইফ লাইফ হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেড’র রিজিওনাল সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার মুজাহিদুন নবী ও এ্যরিয়া সেলস ম্যানেজার মো: আশরাফুল আলম।
পরবর্তীতে অতিথিদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়িস্থ ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঘাসফুল’র সিইও আফতাবুর রহমান জাফরী। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে প্রাপ্ত এসব হ্যান্ড স্যানিটাইজার ঘাসফুল সেকেন্ড চান্স কর্মসুচি ও ঘাসফুল শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝেও বিতরণ করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির সমন্বয়কারী সিরাজুল ইসলামসহ ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নিউ-নরমাল সময়ে শিক্ষার্থীরা যেন কোনভাবে করোনায় আক্রান্ত না হয় এবং এ বিষয়ে সকলের সচেতনতা বাড়ানোর আহবান জানান। জনাব জাফরী কোভিডকালীন এই দুর্যোগে কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এর প্রতি ঘাসফুল এর পক্ষ থেকে অন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net