1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আ’লীগের উদ্যোগে কেক কেটে, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সাংসদ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, একরামুল হক, মোশারেফ হোসেন, জয়নাল আবেদীন খোরশেদ, জাফর ইকবাল, মাহফুজ আলম, হাজী জানে আলম, উপজেলা আ’লীগের দফতর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল রিপন, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ এস এম শাহীন মজুমদার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, পৌরসভা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল, কাজী আল রাফি প্রমুখ।

এ সময় উপজেলা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net