1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তালেবান সরকারে দিল্লিতে কম্পন ; বহু খন্ডের শঙ্কায় চৌকিদারের কাঁধে বন্দুক দিচ্ছে নরেন্দ্র প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

তালেবান সরকারে দিল্লিতে কম্পন ; বহু খন্ডের শঙ্কায় চৌকিদারের কাঁধে বন্দুক দিচ্ছে নরেন্দ্র প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক |
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৬ বার

আফগানিস্তানে তালিবানের উত্থান নতুন করে চিন্তা বাড়িয়েছে প্রতিবেশী ভারতের। তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, সশস্ত্র সীমা বল, সিআরপিএফ ও জঙ্গি মোকাবিলার কাজে যুক্ত রাজ্যের বিশেষ বাহিনীগুলিকে তালিবান প্রতিরোধে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রয়োজন পড়লে কোনও কোনও রাজ্যপুলিশকেও এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ করা হবে।
আফগানিস্তানের মসনদে তালিবানের বসার বিষয়টি ভারতের নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে প্রশাসনের অন্দরে। সেই কারণেই ভারতীয় স্থল বাহিনীর কয়েকটি বিভাগকে এই বিষয়ে কৌশল আরও মজবুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বদলাতে বলা হয়েছে রণনীতিও। কারণ ভারত মনে করছে, ‘তালিবানের উত্থান ভারতের ভৌগোলিক, রাজনৈতিক পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে।

পাশাপাশি যে নির্দেশনামা দেওয়া হয়েছে, তাতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, তালিবানের উত্থানের ফলে ভারতের অনুপ্রবেশের ঘটনা আরও বাড়তে পারে, মূলত প্রভাবিত হতে পারে ভারতের পশ্চিম সীমান্ত। তাই সেই বিষয়েও নজরদারি বাড়াতেই হবে। নাম না করে নিরাপত্তার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, একটি তালিবান প্রতিরোধী মডিউল তৈরির কথাও ভাবা হচ্ছে।

যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের প্রতিবেশী দেশে, সেই দিকে নজর রেখেই এই মডিউলের গতিপথ নির্ধারণ করা হবে। কারণ সকলের কাছে তালিবানের পরিচয় স্পষ্ট হওয়া জরুরি। তিনি বলেছেন, ‘‘সীমান্তের কোনও চেকপোস্টে যে শেষ সেনা জওয়ান নিরাপত্তার দায়িত্বে থাকবেন, তাঁর কাছেও তালিবানের কৌশল স্পষ্ট থাকা জরুরি। তাহলেই তিনি মোকাবিলা করতে পারবেন।

এই আধিকারিক মনে করছেন, একেবারে তৃণমূল স্তরে যে সেনাকর্মীরা কাজ করছেন, তাঁদের কাছে সবটা পৌঁছে দেওয়া দরকার। তিনি বলেছেন, ‘‘একজন উচ্চপদস্থ সেনা অফিসার হয়ত আফগানিস্তানের ইতিহাস ও তালিবানের কৌশল নিয়ে অনেক কিছু জানেন। কিন্তু দেশের নিরাপত্তা নিশ্চিত করেন যে নিরাপত্তাকর্মীরা তাঁদের কাছেও এই তথ্য থাকা জরুরি। না হলে তাঁরা লড়াই করবেন কী করে।’’ এই তালিকায় শুধু সেনা নয়, এলাকা ভিত্তিক রাজ্যপুলিশ থেকে শুরু করে আধাসেনা বা অন্য বিশেষ বাহিনীও পড়ছে।

সূত্র ; আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net