ঢাকা   ০৭:২২:৪৭ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

ধর্ম যার যার-উৎসব সবার, ১৪ বছর পর নেতারা একাট্টা

চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি, এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম চন্দনাইশে পূজা পরিষদের অভিষেক অনুষ্ঠানে
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী
বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ শ্লোগানকে সামনে রেখে
চন্দনাইশে ১৪ বছর পর হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা
পূজা উপলক্ষ্যে নেতৃবৃন্দ একাট্টা হয়েছেন। সংসদ সদস্যের ঐকান্তিক
প্রচেষ্টায় বলরাম চক্রবর্তীকে সভাপতি, অমিতাভ চৌধুরীকে সাধারণ
সম্পাদক করে দীর্ঘদিন পর সম্মিলিত কমিটি গঠিত হয়েছে। তিনি বলেন,
অসম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশে চন্দনাইশ উপজেলা মডেল হিসেবে
কাজ করবে। সত্য, সুন্দর, সততাকে সামনে রেখে আগামী পূজা উৎসব
পালিত হবে। মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করে নিজের ভিতরে থাকা অসুরকে
নিয়ন্ত্রণ করে নিজেকে গড়ে তোলার আহবান জানান। তিনি আরো বলেন,
বিধাতা সৃষ্টি করেছে গ্রাম, মানুষ সৃষ্টি করেছে শহর। তাই বিধাতার
সৃষ্টিকে প্রধান্য দিয়ে গ্রাম থেকে প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে
সারাদেশে। পূজা উৎসবে ডিজে, মদপান, অশ্লীলতা, অসামাজিক কার্যক্রম
থেকে বিরত থাকার আহবান জানান। কারণ এ সকল কর্মকান্ড ধমর্ীয়ভাবে
সমর্থন করে না। এর ব্যতিক্রম হলে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে
নির্দেশ দিয়েছেন তিনি।
গত ২৪ সেপ্টেম্বর বিকালে বরকল একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ
পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ শাখার নব-গঠিত ২০২১-২৩ পরিষদের অভিষেক ও
সাংস্কৃতিক অনুষ্টান সংগঠনের সভাপতি বলরাম চক্রবর্তীর সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ
সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ড. সুকান্ত
ভট্টচার্য, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল
জব্বার চৌধুরী,
নিবার্হী কর্মকর্তা সাদিয়া ইসলাম, থানা অফিসার
ইনচার্জ নাসির উদ্দিন সরকার, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম
জাহাঙ্গীর। যুগ্ম সম্পাদক কৃঞ্চ চক্রবতর্ীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন,
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী, বক্তব্য
রাখেন অরূপ রতন চক্রবর্তী, উৎপল রক্ষিত,আ.লীগ নেতা এম কায়সার উদ্দিন
চৌধুরী, আবদুল মালেক রানা, এড. কবি শেখর নাথ পিন্টু, চেয়ারম্যান
আলমগীরুল ইসলাম চৌধুরী, কৃষকলীগ নেতা নবাব আলী, বিঞ্চুযশা
চক্রবর্তী, মক্কা আ.লীগের সভাপতি মোজাম্মেল হক, ডা. কাজল বৈদ্য, সমীরণ
দাশ তপন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন,
ভবশংকর ধর, ডা. অর্চনা ভট্টাচার্য, ডা. সঞ্জয় সিকদার, সাংবাদিক সৈকত
দাশ ইমন, অশোক কুমার সুশীল, তনু-গৌ-স্বামী, বিকাশ চন্দ্র দে, অলক
কুমার দে, মাস্টার রূপক ঘোষ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি