1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের উত্তর গোবধা দাখিল মাদরাসায় ফলাফলে প্রতিবছর সাফল্য অর্জন করলেও ঝুঁকিপূর্ন শ্রেণি কক্ষে পাঠদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

লালমনিরহাটের উত্তর গোবধা দাখিল মাদরাসায় ফলাফলে প্রতিবছর সাফল্য অর্জন করলেও ঝুঁকিপূর্ন শ্রেণি কক্ষে পাঠদান

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৯ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী এলাকায় অবস্থিত উত্তর গোবধা দাখিল মাদরাসা ১৯৮৬ সালে স্হাপিত হওয়ার পর থেকে এবতেদায়ী থেকে দাখিল পর্যন্ত প্রতি বছর ফলাফলে সাফল্য অর্জন করে আসলেও প্রতিষ্ঠান টি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূন শ্রেণি কক্ষে পাঠদান করছেন। কিন্ত গত বছরের ১৭ মার্চ থেকে চলতি বছর সেপ্টেম্বর মাসের ১১ তারিখ পযর্ন্ত প্রায় দেড় বছর করোনার কারনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শ্রেণি কক্ষ গুলো ঝুঁকিপূন এবং জরাজীর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মাদরাসার সুপার মাওলানা আ ন ম ইউনুছ আলী জানান, ৩৭০ জন ছাএ-ছাএী নিয়ে মাদরাসাটি পরিচালিত হচ্ছে। ২১ জন শিক্ষক ও শিক্ষিকা রয়েছে। ভকেশনাল এবং বিজ্ঞান শাখা চালু থাকায় প্রতি বছর ছাএ-ছাএী ভর্তির সংখ্যা যথেষ্ট। ২০০২ সালে এমপিও ভূক্ত হলেও ভবন নির্মাণের জন্য সরকারি -বেসরকারি তেমন কোন সারা জাগেনি। সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল বিভাগে যোগাযোগ করে কোন সুফল পাওয়া যায়নি। মাদরাসাটি প্রত্যন্ত অঞ্চলে দীনি শিক্ষার জন্য বিশিষ্ট সাংবাদিক মরহুম কাজী সুলতান আহমদ এর উদ্দোগে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের সাহায্যে ১ একর ২৬ শতক জমিতে স্থাপিত মাদরাসাটিতে সরকারি ভাবে ভবন নির্মাণ করা হলে উত্তর গোবধা দাখিল মাদরাসা আদিতমারী উপজেলার মডেল মাদরাসা হিসেবে সুনাম অর্জন করবে। সুপার জানান, মাদরাসার অফিস কক্ষ, শ্রেণি কক্ষ, বিজ্ঞানাগার ও আসবাবপত্র সংকট রয়েছে। মাদরাসার যাবতীয় সমস্যা নিরসনের জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net