1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউনুছ গণি চৌধুরীর সুস্থতায় দোয়া ও এতিমদের খাবার বিতরণ করলো হাটহাজারী পৌর ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

ইউনুছ গণি চৌধুরীর সুস্থতায় দোয়া ও এতিমদের খাবার বিতরণ করলো হাটহাজারী পৌর ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৫ বার

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরীর রোগমুক্তি কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল করেছে হাটহাজারী পৌরসভা ছাত্রলীগ।

হাটহাজারী পৌরসদরে ইমাম আজিজুল হক শেরে বাংলা রহ.এর দরবার জামে মসজিদে আজ বুধবার (১সেপ্টেম্বর) আছরের নামাজের পর অনুষ্ঠিত দোয়ায় অংশ নেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিরাজ উদ্দৌলাহ্ চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মন্জুরুল আলম মন্জু, সদস্য শাহনেওয়াজ চৌধুরী, আলীপুর রহমানীয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবং পৌর আওয়ামীলীগ নেতা ওসমান কবির রাসেল।

হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খান সাহেদের সঞ্চালনায় ও সহ সভাপতি মো. হোসেনের সভাপতিত্বে এতে মোনাজাত পরিচালনা করেন- জামেয়া নোমানীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আবুল এরফান মোহাম্মদ লোকমান চিশতি।

ছিলেন- মাও. কাউছার আলম, মাও. শাহেদ আলী কাদেরী, মসজিদের পেশ ইমাম মাও. তাজুল ইসলাম, মাও. সৈয়দ শামসুল আলম।

এর আগে আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী’র রোগ মুক্তি কামনায় ওসমান কবির রাসেলের উদ্যোগে খতমে কোরআন তেলাওয়াত এবং নোমানীয়া মারাসার এতিম শিক্ষার্থীদের উন্নতমানের খাবার পরিবেশন করানো হয়।

উক্ত দোয়া মাহফিলে অংশ নেন- মেখল ইউনিয়ন যুবলীগ নেতা শেখ নুরুল ইসলাম রাশেদ এবং পৌরসভাধীন বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্নস্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net