ঢাকা   ১১:০৪:২৭ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

কক্সবাজারের চৌফলদন্ডীতে কিশোরের আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে মো. রকিব (১৬) নামের এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

নিহত মো. রাকিব ওই ইউনিয়নের কালু ফকিরপাড়া গ্রামের শামশুল আলমের পুত্র।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাতের কোন একসময় পরিবারের সদস্যদের অগোচরে ওই কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার মা গৃহিণী আঞ্জুমান আরা।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল জানান, রাতে তুচ্ছ বিষয়ে মা ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়।

এতে রাকিব অভিমান করে রাতের কোন এক সময় গলায় দড়ি বেঁধে বাড়ির পাশে একটি গাছে ঝুলে আত্মহত্যা করে।

এস আই হালিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

চৌফলদন্ডী ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মায়ের সাথে অভিমান করে মো. রাকিব আত্মহত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি