1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম মহানগর তৃণমূল আওয়ামী লীগের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

চট্টগ্রাম মহানগর তৃণমূল আওয়ামী লীগের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুজিব উল্ল্যাহ তুষার :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৭ বার

চট্টগ্রাম মহানগর তৃণমূল আওয়ামী লীগের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নগরের একটি রেস্টুরেন্টে। তৃনমূল আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃফয়সাল ইকবালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন তৃণমূল আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আলম। এরশাদুল্লাহ চৌধুরীর ইমনের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরিচিতি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মোস্তফা সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা জাফর যুগ্ম সাধারণ সম্পাদক খায়ের আহমদ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম ও সুমন শেখ, তছির খাঁ রানা, লিলি আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।উক্ত পরিচিতি সভায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং দলের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
সমাপনী বক্তৃতায় চট্টগ্রাম মহানগর তৃণমূল আওয়ামী লীগের সভাপতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সততা ও আন্তরিকতা দিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন জরুরি অবস্থা থাকায় দেরিতে পরিচিতি সভা করত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ তারিখ সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net