1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগ সভাপতি প্রার্থী হত্যা মামলার প্রধান আসামি বিবাহিত নন ও অন্যজন বিবাহিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

ছাত্রলীগ সভাপতি প্রার্থী হত্যা মামলার প্রধান আসামি বিবাহিত নন ও অন্যজন বিবাহিত

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৩ বার

ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হয়েছে নেতাকর্মীদের দৌড়ঝাঁপ। বিভিন্ন পদের পার্থীদের ২০ সেপ্টেম্বরের মর্ধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে। এর আগে গত ২৮ জানুয়ারী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে বিলুপ্ত করা হয় আশুলিয়া থানা ছাত্রলীগের পূর্বের কমিটি।

এর সাত মাস পর আশুলিয়া থানা ছাত্রলীগের নতুন কমিটির গঠনের লক্ষে গত ১২ সেপ্টেম্বর জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। তবে থানা কমিটির সভাপতি পদে আবেদনের জন্য ইতিমর্ধ্যে যারা প্রস্তুতি নিয়েছেন তাদের মর্ধ্যে একজন বিবাহিত ও অপরজন আলোচিত হত্যা মামলার প্রধান আসামি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালে আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সুবন্দি এলাকার আবুল হোসেনের ছেলে নাদিম হোসেন।

ছাত্রলীগের পদে বসার পর এলাকায় হয়ে উঠেন বেপরোয়া। ২০১৬ সালের ২৫ আগষ্ট পূর্ব শত্রুতার জেরে শাহিন নামের এক ডিস ব্যাবসায়ীকে কুপিয়ে ও পরে গুলি করে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে গ্রেপ্তার হন নাদিম। মামলার প্রধান আসামি নাদিমকে অভিযুক্ত করে এ বছরের ২৫ জুলাই তদন্ত প্রতিবেদনও জমা দেয় সিআইডি।

হত্যা মামলায় কয়েক বছর কারাবাসের পর সম্প্রতি জামিনে থাকা হত্যা মামলার প্রধান আসামি নাদিম হোসেন এখন আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। হত্যা মামলায় গ্রেপ্তারের পূর্বে গণ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৩য় বর্ষের ছাত্র থাকলেও বর্তমানে বন্ধ রয়েছে তার পড়াশোনা।

অপর সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার মামুন জিতু প্রেমের সম্পর্কে জড়িয়ে কয়েক মাস আগে আশুলিয়ার নলাম এলাকার এক মেয়েকে গোপনে বিয়ে করেন। বিয়ের বিষয়টি তার পরিবার মেনে না নেয়ায় স্ত্রীকে নিজের বাড়িতে না রেখে শুশুরালয়ে রাখেন। তবে শুশুরবাড়িতে নিয়মিত যাতায়াতও রয়েছে তার।
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে র্দীঘদিন দায়িত্ব পালন করা জিতু লেখাপড়া বন্ধ করেছেন কয়েক বছর আগেই।

বর্তমানে ছাত্রত্ব না থাকা ও বিবাহিত হয়েও তিনি থানা ছাত্রলীগের সভাপতি পদে পার্থী হয়েছেন। এ বিষয়ে হত্যা মামলার আসামি নাদিম হোসেন বলেন, তিনি ছয় মাস ধরে জামিনে রয়েছেন। নতুন করে রাজনীতিতে সক্রিয় হতে থানা ছাত্রলীগের সভাপতি পদে সিভি জমা দিবেন।
তবে হত্যা মামলাটি রাজনৈতিক বলে দাবি তার। অন্যদিকে সভাপতি পদে নিজের প্রার্থীতার কথা স্বীকার করে শাহরিয়ার মামুন জিতু বলেন, বর্তমানে তিনি কোন জায়গার ছাত্র না থাকলেও নতুন করে ভর্তি হবেন।

তবে বিয়ের বিষয় অস্বীকার করে আগামী দু-একদিনের মধ্যে জেলা ছাত্রলীগের কাছে তার জীবন বৃত্তান্ত জমা দিবেন বলে জানান।

এদিকে বিতর্কিত ব্যক্তিরা থানা কমিটির গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী অছাত্র, বিবাহিত ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জরিতদের কমিটিতে আসার কোন সুযোগ নেই। এছাড়াও ব্যবসায়ী, চাকরিজীবী ও ২৯ বছরের অধিক বয়সের ব্যক্তিদের কমিটিতে স্থান দেয়া হবেনা বলে জানিয়েছেন তিনি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net