1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার মা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

তিতাসে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার মা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৬ বার

কুমিল্লার তিতাসে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন মা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর স্বামী ধনু মিয়া বাদী হয়ে তিতাস থানায় মহাসিন নামে একজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলার রাজাপুর গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে।

মামলার বাদী ধনু মিয়া (৬৫) বলেন, আমার প্রথম স্ত্রী রোশন আরা (৫০) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিন চার বছর আগে মারা যায়। আমার দুই ছেলে দুই মেয়ে আমার চিন্তা করে আমাকে সেবা করার জন্য এক বছর আগে আমাদের পাশের গ্রাম মজিদপুরের হোসেন মিয়ার বোবা মেয়েকে বিয়ে করায়। আমরা সুখে শান্তিতে আছি। গত ১৫ দিন পূর্বে আমার বড় মেয়ে ফাতেমা তার স্বামীর বাড়ি রাজাপুর গ্রামে ঘরের কাজ ধরলে আমার স্ত্রীকে নেয় মেয়েকে সহযোগিতা করার জন্য। গত মঙ্গলবার সকালে আমার মেয়ে ফাতেমা ও মেয়ের জামাই জালাল কোনো কাজে অন্য কোথাও গেলে এই ফাকে রাজাপুর গ্রামের মৃত ছোবহানের ছেলে মহসিন (৫০) জোর পূর্বক আমার বোবা স্ত্রীকে মাটিতে ফেলে ধর্ষণ করতেছে এমন সময় আমার মেয়ে ফাতেমা এসে দেখে সাথে সাথে মোবাইল দিয়ে ছবি তুলে ফেলে। এবং মহাসিন পালিয়ে যায়। আমি এঘটনার সঠিক বিচারের দাবীতে মহাসিনের নামে তিতাস থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছি।

এবিষয়ে জানতে মহাসিন মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার মোবাইল নাম্বারে ফোন করলে তিনি বলেন, ধনুর মেয়ের জামাই জালালের সাথে আমার বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে, আমি আমার জায়গায় সিমানায় খুটা কুপতে গেলে আমাকে জালালের স্ত্রী ফাতেমা ধাক্কা দিয়ে তার মায়ের উপর ফেলে দেয়। এর বেশী কিছু আমি জানিনা।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাটি এক সপ্তাহ আগের তবে এঘটনায় বাকপ্রতিবন্ধীর স্বামী মো.ধনু মিয়া বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net