1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮ দালাল আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮ দালাল আটক

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি::
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৫ বার

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ৮ সদস্য আটক।

৫ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১ টার সময় বেগমগঞ্জের গাবুয়াতে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সম্মুখে জেলা প্রশাসন, নোয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় পাসপোর্ট দালাল চক্রের ০৮(আট) সদস্যকে হাতেনাতে আটক করে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আটক কালে তাদের কাছ থেকে পাসপোর্ট করে দেয়ার নাম করে সংগ্রহে থাকা বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তিরা নিজেদেরকে পাসপোর্ট দালাল চক্রের সদস্য বলে স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ফোর্স দিয়ে সহায়তা করেন র‍্যাব-১১, লক্ষীপুর।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেট বলেন,জনস্বার্থে জেলা প্রশাসন, নোয়াখালীর পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net