1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে রাষ্ট্রীয় মর্যাদা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল চৌধুরীদের দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন

রাউজানে রাষ্ট্রীয় মর্যাদা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল চৌধুরীদের দাফন সম্পন্ন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৪ বার

রাউজান হল‌দিয়া ইউনিয়নের এয়া‌ছিন নগর এলাকার বীর ম‌ু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার আলহাজ্ব কামাল উ‌দ্দিন চৌধুরীর দু’দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাঁকে দাফন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় ফকিরটিলা ঈদগাহ ময়দানে উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন পুলিশের চৌকষ একটি দল। কপিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংসদ ফজলে করিম চৌধুরীর পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামীলীগের পক্ষে বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, মুক্তিযোদ্ধাদের পক্ষে আবু জাফর চৌধুরী, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইসলাম, এস এম বাবর, মাহবুবুল আলম।
উল্লেখ্য, গত (২৬ সেপ্টেম্বর) রবিবার বিকাল মারা যান কামাল চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩বছর। তিনি স্ত্রী, ২কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। দীর্ঘদিন যাবৎ দেশ দরদী এই বীর মুক্তিযোদ্ধা মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উত্তরজেলা কৃষক লীগের সভাপতি, রাউজান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। রবিবার রাত ৯ টায় চট্টগ্রাম শহরের হযরত মিছকিন শাহ (রহঃ)’র মাজার সংলগ্ন ময়দানে প্রথম নামাজে জানাযা অনুষ্টিত হয়। পরে সোমবার ভোর সকালে মরহুমের মরদেহ নিয়ে আসা হয় নিজ জম্মভূমি রাউজানের এয়াছিন নগরে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net