1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী যুবকের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসী যুবকের

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৫ বার

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মোরশেদ ইসলাম (৩০) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। ২৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাইজ্জে মিয়ার ঘাটায়। এই ঘটনায় তৌহিদুল ইসলাম সুমন (২৮) নামে আরও এক যুবক আহত হয়েছেন। নিহত মোরশেদ ইসলাম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত সুমন একই এলাকার আজিজির রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, মোটর সাইকেলযোগে চট্টগ্রাম নগরী থেকে বাগোয়ান আসার পথে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্জে মিয়ার ঘাটা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান প্রবাস ফেরত মোরশেদ আলম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আহত সুমন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net