1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পেত না : নজরুল ইসলাম এমপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পেত না : নজরুল ইসলাম এমপি

চট্টগ্রাম চন্দনাইশে শেখ হাসিনার ৭৫ তম জম্মবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ বার

চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী
বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন
করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বাঙালী জাতিকে দিয়ে
গেছেন স্বাধীন দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালী জাতির ইতিহাস
ঐতিহ্য ধরে রেখে দেশটিকে উন্নয়ন থেকে উন্নতর দেশে রূপান্তরিত করে
বিশ্বনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা জন্মগ্রহণের মধ্যদিয়ে
মানবতাবাদি নেত্রী হিসেবে আজকের বিশ্বে সমাদৃত হয়েছেন। তার
ঐকান্তিক প্রচেষ্টা, শ্রম, মেধা, মননশীল চিন্তাধারা দেশকে দিনদিন
এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের রোল মডেল হিসেবে আজকে শেখ
হাসিনার ৭৫তম জন্মদিন জাতির কাছে একটি মাইল ফলক হিসেবে কাজ
করবে।

গতকাল ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী
লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ
উপজেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচী পালন করেন। কর্মসূচীর মধ্যে
বর্ণাঢ্য র‍্যালী, শতাধিক আতশবাজি, দোয়া, মিলাদ ও আলোচনা সভা
চন্দনাইশ সদরস্থ শাহ আমিন পার্কে অনুষ্টিত হয়। উপজেলা আ’লীগ ও
বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৫টির অধিক কেক কেটে কর্মসূচী শুরু করেন
সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

পরে এক আলোচনা সভা উপজেলা আ’লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য
আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু’র
সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি
চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আ’লীগ নেতা যথাক্রমে আবুল বশর
ভঁুইয়া, এম কায়সার উদ্দিন চৌধুরী, আবদুল মালেক রানা, হেলাল উদ্দিন
চৌধুরী, জাবেদ মো. গাউছ মিল্টন, বেলাল হোসেন মিটু, আবদুল্লাহ আল
নোমান বেগ, নবাব আলী, সমীরণ দাশ তপন, এড. আবু ছালেহ, দিদারুল
ইসলাম চৌধুরী, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমেদ চৌধুরী রোকন,
আলমগীরুল ইসলাম চৌধুরী, যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, যুগ্ম
আহবায়ক এসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, মক্কা আওয়ামী
ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, মদিনা আ’লীগ নেতা রফিকুল
ইসলাম, ইউনিয়ন আ’লীগ নেতা ফরিদুল আলম চৌধুরী, ফরিদুল ইসলাম
চৌধুরী, শাহেদুল ইসলাম কাজেমী, গাজী সালাহউদ্দিন, ফরিদুল আলম, দক্ষিণ
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা ইয়াছিন
আরাফাত চৌধুরীসহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা
আ’লীগ, স্বেচ্ছাসেবকলীগ, সৈনিকলীগসহ সহযোগি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net