1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সভাপতি মিন্টু, সাধারন সম্পাদক মোর্শেদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

সভাপতি মিন্টু, সাধারন সম্পাদক মোর্শেদ

ইসলামপুর নতুন অফিস বাজার বনিক ও মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেলিম উদ্দীন, কক্সবাজার।
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৫ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর নতুন অফিস বাজার বনিক ও মালিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে নতুন অফিস বাজারস্থ ডাঃ হারুন মার্কেটে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম।

এতে সভাপতি পদে দোলেয়ার হোসেন মিন্টু চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আরিফুল ইসলাম মানিক (চেয়ার) প্রতীকে ৮৯ ভোট পান।

সহ-সভাপতি পদে হরিণ প্রতীকে জসিম উদ্দীন ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডাঃ মামুনুর রশিদ মোরগ প্রতীকে ৯৯ ভোট ও দিল মোহাম্মদ সওদাগর ফুটবল প্রতীকে ৭৮ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে ওসমান আলী মোর্শেদ খেজুর গাছ প্রতীক নিয়ে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাখাওয়াত হোসেন রিসাত মই প্রতীক নিয়ে ১৫৫ ভোট পান।

অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম তালাচাবি প্রতীক নিয়ে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সিরাজুল ইসরাম রিক্সা প্রতীকে ২২ ভোট পান।

দপ্তর সম্পাদক পদে মোঃ ইদ্রিস বই প্রতীক নিয়ে ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আকতার কামাল ছাতা ১৫০ ভোট পান।

প্রচার সস্পাদক পদে শফিউল আলম মোমবাতি প্রতীকে ৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবদুল কাদের হারিকেন প্রতীকে ৭৮ ভোট পান।

সদস্য পদে সালাহ উদ্দীন ঘুড়ি প্রতীকে ১২১ ভোট, মনজুর আলম লাটিম প্রতীক ৬০ ভোট, কুতুব উদ্দীন ভ্যানগাড়ি ৬৬ ভোট, মনজুর আলম মনজয় ট্রাক প্রতীকে ৫৩ ভোট ও ওবাইদুল হোছেন আপেল প্রতীকে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনে সকল পদে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। মোট ভোটার ছিলেন ৪২২জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪০৯ জন ভোটার।

নির্বাচনকে ঘিরে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিমের নির্দেশনায় এসআই শামীম আল মামাুন সার্বক্ষনিক খোঁজ-খবরের পাশাপাশি মালুমঘাট হাইওয়ে পুলিশ, স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা নিরলস ভাবে কাজ করেছেন।

নির্বাচন ফলাফল ঘোষণার পর সচিব আবদু শুক্কুর মেম্বার বলেন, দীর্ঘদিন পর বাজার ব্যবসায়ীরা তাদের কাংক্ষিত নির্বাচনে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। তাদের স্বতঃস্পূর্ত অংশ গ্রহণ নির্বাচনকে প্রানবন্ত করেছে।

তিনি নির্বাচন সফল এবং স্বার্থক করায় সদর ইউএনও, পুলিশ, সাংবাদিক, গ্রাম পুলিশ সদস্য, বাজার ব্যবসায়ী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে বাজারের সাধারন ব্যবসায়ী ও সর্বস্তরের জনগন অবাধ-সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দেওয়ায় প্রধান উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এসএম জাফর আলম ফারুকী, সহকারী মোঃ ইলিয়াছ, ইসলামপুর দাখিল মাদরাসার শিক্ষক রিদুয়ানুল হক ও নেজাম উদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net