ঢাকা   ০৫:৪৮:৩০ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

সরকার গোটা দেশটাকেই কারাগারে পরিনত করেছে : যুব জাগপা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন, সংগ্রাম আর লড়াইয়ের বিকল্প নাই বলে মন্তব্য করে যুব জাগপা আহ্বায়ক মীর আমীর হোসেন আমু ও সদস্য সদস্য মো. ইসহাক হোসেন বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতারের মাধ্যমে সরকার গোটা দেশটাকেই কারাগারে পরিনত করেছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, করোনা মহামারির মধ্যেও বিরোধী দলের নেতা-কর্মীদের গণগ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। ফ্যাসীবাদী সরকার ভুলে গেছে গণগ্রেফতার করে তাদের শেষ রক্ষা হবে না। গ্রেফতার করে নিজেদের পতন ঠেকাতে পারবে না।

নেতৃদ্বয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মহান নেতা শফিউল আলম প্রধানের প্রদির্শিত পথে গণতন্ত্র ও জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে যুব সমাজকে ঐক্যব্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি