1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে বীর মুক্তিযোদ্ধা আনসারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সাভারে বীর মুক্তিযোদ্ধা আনসারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৭ বার

সাভারে সেনাবাহিনীর অবসর প্রাপ্ত নায়েক বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাভার উপজেলার সদর ইউনিয়নের জৈতুন্নেছা কিন্ডার গার্ডেন স্কুল মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম।

এসময় আনসার আলীর স্মৃতিচারণ করে বক্তব্য দেন মরহুমের মেয়ের জামাই আল মনসুর রবি এবং জামান সহ স্থানীয়রা। এর পরে সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। পরে দেওগাঁও কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সেনাবাহিনীর অবসর প্রাপ্ত নায়েক বীর মুক্তিযোদ্ধা আনসার আলী দুই স্ত্রী নুরজাহান বেগম ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেট এলাকায় কর্নেল ওসমান গনির নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন। বার্ধক্য ও জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘ ২২ দিন সিএমএইচে চিকিৎসার পর গত দুই দিন আগে বাসায় নিয়ে আসলে আজ তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net