1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাসুদুল হক মেম্বার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মাসুদুল হক মেম্বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩২৩ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ ২য় ধাপ নির্বাচনকে সামনে রেখে মেম্বারদের নৌকার মনোনীত প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করছে বাংলাদেশ আওয়ামীলীগ। এর মধ্যে ২য় ধাপে ইউপি নির্বাচনে লাকসাম উপজেলার ৬ নং উত্তরদা ইউনিয়নের ২ নং ওয়ার্ড হারাখালের আ.লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচন করছেন দুইবারের সফল ও বর্তমান মেম্বার জনাব মাসুদুল হক। উন্নয়নের ধারা অব্যাহত ধরে রাখতে তিনি আবারো নৌকা প্রতীকে ভোট চান।

জনাব মাসুদুল হক বলেন, প্রথমবার ও দ্বিতীয়বার মেম্বার নির্বাচিত হয়ে এলাকার অসহায়দের সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবেও সহায়তা করেছি।গত ১০ বছরে অনেক উন্নয়ন মূলক কাজে নিয়োজিত ছিলাম।বিশেষ করে প্রাইমারী স্কুল ভবন,রাস্তা পাকাকরণ, ব্রিজ কালভার্ট-পুকুরের পাড়ে ঘাটওয়াল,জনগনের সার্থে পুকুর ভরাট,খেলার মাঠ ভরাট,বিভিন্ন কাচা রাস্তা মাটি ফেলানো সহ নানা উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করেছি।এ ছাড়া প্রতিবন্ধীদের, বয়স্ক ও বিধবা ভাতা প্রদান সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করেছি।জনগণের সেবায় নিজকে সবসময় নিয়োজিত রেখেছি।
জনসেবার মাধ্যমে এলাকাবাসীর মনজয় করেছি। মহামারি করোনায় কর্মহীন, অসহায় পরিবারের মাঝে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়েছি। আমি আবারো মেম্বার নির্বাচিত হলে আমার এই এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। এ সময় তিনি আ.লীগের মনোনয়ন পাওয়ায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরিশেষে যারা তাকে প্রথম থেকেই বিভিন্ন সহযোগিতা করছেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net