1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগ্রাসন বিরোধী আন্দোলনের সাহসী এক যোদ্ধার নাম শহীদ আবরার ফাহাদ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

আগ্রাসন বিরোধী আন্দোলনের সাহসী এক যোদ্ধার নাম শহীদ আবরার ফাহাদ

রাশিদুল ইসলাম |
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৪৬৩ বার

ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে নির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র ও আগ্রাসন বিরোধী আন্দোলন সাহসী যোদ্ধা আবরার ফাহাদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ।
ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে ২০১৯ সালের ৫ অক্টোবর বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।
এর জেরে পর দিন রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ভারতের দালাল নামের কতিপয় নরপশু। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়।
মেধাবী শিক্ষার্থী আবরার কেন নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল! কি ছিল তার অপরাধ! তার অপরাধ ছিল ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া। দেশের স্বার্থে ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমি কথা বলি। আমিও শহীদ আবরারে মত অপরাধী!!

সেই দিন আবরারে ফেসবুকে স্ট্যাটাসটি ছিলঃ-
===============================
১* ১৯৪৭ এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশেে কোন সমুদ্রবন্দর ছিল না। তৎকালীন সরকার ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল। কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিছিলো। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে।
২* কাবেরি নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েকবছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চাই না সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড়লাখ কিউবিক মিটার পানি দিব।
৩* কয়েকবছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তরভারত কয়লা-পাথর রপ্তানি বন্ধ করেছে অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাব।
হয়তো এসুখের খোঁজেই কবি লিখেছেন-

“পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও।”

শহীদ আবরার ফাহাদের এই সাহসী লেখার মাধ্যমে দেশের মাটি ও মানুষের প্রতি সীমাহীন ভালো বাসা ফুটে উঠেছে। কিন্তু দেশ বিরোধী আধিপত্যেবাদের দোসরা তা সহ্যকরতে পারিনি। স্বাধীন বাংলাদেশের প্রতিবেশী দেশের এজেন্টদের হাত জীবন দিতে হলো মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। আবরার জীবন দিয়ে শিখিয়ে গেছে,রক্ত দেয়া স্বাধীনতা রক্ত দিয়ে রাখতে হবে।আবরার তুমিই আগামী দিনের আমাদের প্রেরণার উৎস। #

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net