1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি'র সুস্থতায় চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র সুস্থতায় চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের দোয়া মাহফিল

কে এম ইউসুফ :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৭৩ বার

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম আওয়ামী লীগের অভিভাবক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র সুস্থতা কামনায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আয়োজনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে ভাবগাম্ভীর্যের সহিত অনুষ্ঠিত দোয়া মাহফিলটি পরিচালনা করেন- চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবু সাঈদ নুরী।

সংগঠনের সভাপতি ও জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এম এ সালাম ও দলের সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান এতে অংশ নেন।

সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, মো আবুল কালাম আজাদ, মহিউদ্দিন রাশেদ, মাহফুজুর রহমান মিতা এমপি, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী।

যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মো. সেলিম উদ্দিন, সাহেদ সরওয়ার শামীম, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মনজুর মোর্শেদ ফিরোজ, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, সহ সভানেত্রী রুমানা নাসরিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন প্রমুখ এতে অংশ নেন।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি গুরুতর অসুস্থতায় বর্তমানে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net