1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাকে গ্রেফতারের ৪র্থ বার্ষিকী আজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাকে গ্রেফতারের ৪র্থ বার্ষিকী আজ

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৪১ বার

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসাকে গ্রেফতারের ৪র্থ বার্ষিকী আজ। ২০১৭ সালের ১০ অক্টোবর শহীদ জেহাদ দিবস উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জেহাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

আজ শহীদ নাজির হোসেন জেহাদ দিবসের ৩০তম বার্ষিকী। সারাদেশে ছাত্রসমাজ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে। এভাবে অজস্র বার তারা রাজপথে নেমেছিল। অন্য আরেকটি ইস্যু আসলেই মানুষ ভুলে যায় পূর্বের ইস্যুর কথা। লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ করার এখনই সময়। তাহলেই শহীদ জেহাদ ও শহীদ আবরারের আত্মা শান্তি পাবে।

মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতি থেকে বিযুক্ত করার কোনো বিষয় নেই। জাতীয় রাজনীতির সঙ্গে ছাত্ররাজনীতিকে যুক্ত করতে হবে। তবে তা ওপর থেকে নিচে নয়, নিচ থেকে ওপরে হতে হবে। এখন ওপর থেকে নিচে হচ্ছে বলে ছাত্ররাজনীতির মূল বিষয়গুলো হারিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কীভাবে ছাত্র সংগঠনের গঠনতন্ত্রের মধ্যে দলের প্রধানেরা সাংগঠনিক প্রধান হয়ে যান এটি পরিষ্কার নয়। ছাত্ররাজনীতিতে রাজনৈতিক দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ মুক্ত করে স্বাধীন সংগঠনে পরিণত করতে হবে। তাহলে আমরা এগোতে পারব।

তিনি বলেন, ছাত্ররাজনীতিকে যদি কলুষমুক্ত করতে হয় তাহলে জাতীয় রাজনীতিকে কলুষমুক্ত করেই তা করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net