1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কদলপুরে গাউসিয়া কমিটির স্বাগত জুলুস ও রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

কদলপুরে গাউসিয়া কমিটির স্বাগত জুলুস ও রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৭৯ বার

গাউসিয়া কমিটি বাংলাদেশ ৮নং কদলপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ) উদযাপন ও মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে শনিবার দুপুর ২ টায় এক বর্নাঢ্য স্বাগত র‌্যালী বের করা হয়। লস্কর উজির দিঘির পাড় হতে শুরু হয়ে কদলপুরের উত্তরপ্রান্ত নাতোয়ান বাগিছা প্রদক্ষিন করে পুনরায় কদলপুর খানকা শরিফে এসে শেষ হয়। জুলুছে তিনসহস্রাধিক আশেকে রাসুলের সমাগম ঘটে।জুলুছ শেষে কদলপুর খানকা শরিফে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স ও কদলপুর হেফজখানার সালনা জলসা অনুষ্ঠিত হয়।কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইরফান আহম্মেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দিন আল আযহারী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী, পাহাড়তলি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, উদ্বোধক ছিলেন কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ তসলিম উদ্দিন চৌধুরী। দাওয়াতে খাইর পরিচালনা করেন সাদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামের ইসলামী ইতিহাসের বিভাগীয় প্রধান আল্লামা জালাল উদ্দিন আল আযহারী। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী খোরশেদুল আলম ও সাংগঠনিক সম্পাদক রবিউল হোসাইন সুমন এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, সংগঠনের সহ সভাপতি আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী, মাওলানা রফিক উদ্দিন ফারুকী, মাওলানা মফিজুল হক আলকাদেরী,মাওলানা এমরান হোসেন মাসুম,আবু তাহের, ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা শওকত হোসেন, মোহাম্মদ আবু তাহের, ছৈয়্যদ মিয়া,আব্দুস সবুর, মাওলানা আব্দুল করিম, মোহাম্মদ আব্দুছ ছাত্তার, মাওলানা আবু ছৈয়দ, আব্দুল জলিল, মাওলানা রফিকুল ইসলাম, কাজী আবুল হাসান হারকানি, আনিসুল ইসলাম টুকলু, মাওলানা মারুফ উদ্দীন, রবিউল হোসেন শাহ, হামিদুল ইসলাম, ইয়াসিন আরফাত, আলমগীর রাসেল, আরমান উদ্দীন শাহ, কাইসার পারভেজ পিপুল, মহিউদ্দিন চৌধুরী, মুহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ বাপ্পি শাহ, মাওলানা হোসেন, আরিফুল ইসলাম টিপু, কাজী কায়েস, কাজী শিহাব, জয়নাল আবেদীন, মোহাম্মদ আরেফিন,জাহেদুল ইসলাম, আলমগীর শাহ, মুহাম্মদ মুহসিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net