1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় আক্রান্ত নকলার সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

করোনায় আক্রান্ত নকলার সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪৬৭ বার

শেরপুরের নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কাউছার আহাম্মেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেরপুর সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ফুসফুসে কিছু সমস্যা রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে প্রাথমিক ভাবে ভাইরাসের এন্টিজেন নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় বৃহস্পতিবার রাতেই উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার (১ অক্টোবর) পুনরায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় তিনি করোনা পজেটিভ হন। এদিকে রোববার সকালে মুঠো ফোনে তিনি জানান, তার শারিরীক অবস্থা একটু উন্নতির দিকে। হালকা জ্বর ও কাশি ছাড়া তেমন কোন সমস্যা নেই। তবে কাশি দিলে শ্বাসকস্ট একটু বেড়ে যায়। সকলের নিকট তার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net