1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে উপস্থিতি ৯৫.৪৪ শতাংশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

কুবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে উপস্থিতি ৯৫.৪৪ শতাংশ

সাঈদ হাসান, কুবি|
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩১৪ বার

গুচ্ছের অধীনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চারটি ভবনে ৫৪ টি কক্ষে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এতে মোট উপস্থিতির হার ৯৫.৪৪ শতাংশ।

জানা গেছে, গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কলা ও মানবিক অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়ে মোট ২ হাজার ৫০৫ শিক্ষার্থীর। এরমধ্যে ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের তথ্য অনুযায়ী নারী পরীক্ষার্থী উপস্থিত ছিলেন ২ হাজার ৩১৮ জন ও পুরুষ ছিলেন ৭৩ জন।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের, গুচ্ছভূক্ত পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ‘খ’ ইউনিটের আহ্বায়ক ও কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘সুষ্ঠুভাবে গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে পরীক্ষা নিয়েছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net