1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

গুইমারাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৮৯ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপূত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে।
১৮ অক্টোবর সোমবার সকাল ৭ টায় উপজেলা পরিষদের সামনে শেখ রাসেলের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেন গুইমারা উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, স্কুল কলেজ ও মাদ্রাসা এবং ২২ আনসার ব্যাটালিয়ান।
সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্সুয়ালি অনুষ্ঠান কর্মসূচীতে অংশ গ্রহন করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গুইমারা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা প্রমূখ।
বক্তারা শিশু রাসেলের জন্মদিনের আলোচনায় বলেন, বঙ্গবন্ধু জাতির জনকের কনিষ্ঠপূত্র শেখ রাসেলের জন্মদিন পালন করতে এসে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারন একটি ফুলকে কুচক্রীমহল ফুটতে দেয়নি। তারা বলেন শেখ রাসেলেকে বুলেটের আঘাতে কেড়ে নিলেও চেতনা থেকে মুছতে পারেনি। ইতিহাসের পাতা ও মানুষের হৃদয়ে বেচে থাকবে চিরকাল। এ সময় বিভিন্ন সরকারী বেসরকারি বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্হিত ছিলেন।সবশেষে পুরস্কার বিতরণ কেক কাটা ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net