1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ .) উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ .) উদযাপন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৩৬ বার

আনজুমান – এ – রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট , চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুস উদযাপিত হয়েছে ।

জুলুসটি দরবারে আলীয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলীর নেতৃত্বে বন্দর নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংল্মা আলমগীর খানকাহ্ এ – কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে সকাল ৮ টায় এ জশনে জুলুস রওয়ানা হয়।
নারায়ে তকবীর আল্লাহু আকবর , নারায়ে রিসালাত ইয়া রাসুল্লাল্লাহ (দ .) স্লোগানে মুখরিত লাখো লাখো সুন্নী মুসলমানদের অংশগ্রহণে অনুষ্ঠিত জুলুসটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলা জুলুছ ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ .) ‘ র অনুষ্ঠানটি মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয় ।

আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বক্তব্য রাখেন- আনজুমান – এ – রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন , সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন , এডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন , পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান , জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান প্রমুখ ।

মাহফিলে বক্তারা বলেন- ১২ ই রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তাঁর সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি – সৌহার্দ সাম্য – মানবতা প্রতিষ্ঠা করেন ।

বক্তারা আরো বলেন- মহানবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হতে মহা নেয়ামত হিসেবে এ ধরাতে আগমন করেন , আল্লাহ পাকের নির্দেশ এ নেয়ামত প্রাপ্তিতে খুশি উদযাপন করা । তাই এ নেয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আয়োজিত আজকের এ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) ।

রাসূলে পাকের সর্বোত্তম আদর্শ অনুসরনের মাধ্যমে শান্তিময় সমাজ বিনির্মানের আহবান জানিয়েছেন বক্তারা । জুলুসে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো নবী প্রেমিক জনতার ঢল নামে ।

মাহফিল শেষে দেশ – জাতির উন্নতি , সমৃদ্ধি কামনায় মুনাজাত করেন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net